ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

সাবেক এমপি হাসনাত আব্দুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২০ মে

বরিশালের আগৈলঝাড়ায় ২০১৫ সালে দুই রাজনৈতিক কর্মীকে কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২০ মে দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ প্রদান করেন। হত্যাকাণ্ডের শিকার দুই ব্যক্তি হলেন উপজেলা ছাত্রদল নেতা টিপু হাওলাদার এবং উপজেলা সামাজিক সাংস্কৃতিক সংস্থার নেতা কবির মোল্লা।

আদালতে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন জানান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন দাবি করেছে যে, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে তারা আদালতে আসামিদের অপরাধ প্রমাণ করতে সক্ষম হবে। বর্তমানে এ মামলার দুই আসামি এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন কারাগারে রয়েছেন এবং শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তৎকালীন প্রভাবশালী নেতার পরিকল্পনায় এবং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের রেকর্ড সমৃদ্ধি ও মরক্কোর ঐতিহাসিক অর্জন: মেটলাইফে ভিনি-হাকিমিদের যত কীর্তি

সাবেক এমপি হাসনাত আব্দুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২০ মে

আপডেট সময় : ০৮:৪৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬