ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন অভিজ্ঞ অধ্যাপক।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর কার্যকর থাকবে। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদিও পাবেন। তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন (ইউট্যাব)-এর কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান: হামলা বন্ধে ঐকমত্য, দোহায় বৈঠক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

আপডেট সময় : ০৬:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬