ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

শাপলা চত্বর মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে

১৩ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে কথিত হত্যাযজ্ঞের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। এর আগে সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীপু মনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা ‘উচ্ছৃঙ্খল মানুষের নির্মূল’ করার বিষয়টি আন্তর্জাতিকভাবে প্রচার করেন। এছাড়াও সাংবাদিক মোজাম্মেল বাবু (তখন একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক) ও ফারজানা রুপা (তখন টেলিভিশনটির সাবেক প্রধান প্রতিবেদক) শুরু থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ‘উসকানিমূলক বক্তব্য’ হিসেবে প্রচার করেন বলে অভিযোগ রয়েছে।

এই মামলায় এর আগেও ছয় আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এই অভিযোগ করেন। এ ঘটনায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

শাপলা চত্বর মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা কারাগারে

আপডেট সময় : ১২:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬