ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ট্রাইব্যুনালে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

১৩ বছর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে সংঘটিত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানিয়েছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ওই ঘটনা চলাকালীন ডা. দীপু মনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আন্তর্জাতিকভাবে প্রচার করেছিলেন যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি উচ্ছৃঙ্খল গোষ্ঠীকে নির্মূল করেছে। অন্যদিকে, সাংবাদিক মোজাম্মেল বাবু (তৎকালীন একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক) এবং ফারজানা রুপা (তৎকালীন প্রধান প্রতিবেদক) ওই সময় থেকেই হেফাজতে ইসলামের মহাসমাবেশকে উসকানিমূলক বক্তব্য হিসেবে একাত্তর টেলিভিশনের মাধ্যমে প্রচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

এই মামলায় ইতিমধ্যে ছয়জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়ে হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক, জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

মানবতাবিরোধী অপরাধের মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা ট্রাইব্যুনালে

আপডেট সময় : ১০:১৪:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬