বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং প্রখ্যাত সাহিত্যিক মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই বইগুলোর প্রকাশনা উৎসব সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এছাড়াও বইগুলোর লেখক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগরীর আমির আব্দুল জব্বার, হাফেজ রাশেদুল ইসলাম এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রচ্ছদ প্রকাশনীর চেয়ারম্যান রাজিফুল হাসান বাপ্পি ও সিইও শাহমুন নাকীব ফারাবিসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশিত বইগুলো হলো ‘লৌহকপাটের অন্যজীবন’, ‘মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত’, ‘কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’, ‘ঈমানের উন্নতি’ এবং ‘মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সালাত ও সবর’। এই বইগুলো সাহিত্য ও ধর্ম বিষয়ক আলোচনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























