ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোট ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, বৈষম্য, দুর্নীতি ও দলীয়করণের ঊর্ধ্বে উঠে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি জোর দিয়ে বলেন যে, নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে গণভোটসহ জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। রাষ্ট্র পরিচালনার সংস্কৃতি এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারস্থ বিআইএ ভবনে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ।

মুহাম্মদ শাহজাহান তার বক্তব্যে বলেন, দেশের মানুষ বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক বৈষম্য, নৈতিক অবক্ষয় এবং সামাজিক অনিরাপত্তার মধ্যে দিন অতিবাহিত করছে। এই সংকটগুলো থেকে উত্তরণের জন্য একটি আদর্শিক ও জনকল্যাণমুখী নেতৃত্বের প্রয়োজন। তিনি বলেন, ইসলামী আদর্শভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী দীর্ঘকাল ধরে গণমানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। তিনি সমাজের সকল স্তরের মানুষকে অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। প্রতিটি স্তরে সাংগঠনিক কাঠামো কার্যকর করার পাশাপাশি জনশক্তির মানোন্নয়নে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আদর্শিক প্রশিক্ষণ, দাওয়াতি কার্যক্রম, নিয়মিত সাংগঠনিক যোগাযোগ এবং দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।

সংগঠনের আর্থিক ভিত্তি শক্তিশালী করার প্রসঙ্গে তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পরিকল্পিত অর্থ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বায়তুলমালকে আরও কার্যকর ও জনমুখী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি রুকন ও কর্মীদের মধ্যে সহযোগিতা ও ত্যাগের মানসিকতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপরও তিনি জোর দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক জরিপে ইসরাইলের ভাবমূর্তি তলানিতে, শীর্ষে সুইজারল্যান্ড

নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোট ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান

আপডেট সময় : ১১:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬