ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

শোলাকিয়ায় এবার ১৯৯তম ঈদ জামাত সকাল ৯টায়, থাকছে বিশেষ ট্রেন সার্ভিস

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ঈদুল আজহার ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদগাহ পরিচালনা কমিটির এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবারের বিশাল এই জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেম মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

দূর-দূরান্তের মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে প্রতিবছরের মতো এবারও ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সভায় জানানো হয়, ঈদ জামাতকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের সুরক্ষায় মাঠে দুই প্লাটুন বিজিবিসহ বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন থাকবে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও ঈদগাহ কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুসল্লিদের ওজুখানা, টয়লেটসহ মাঠের সার্বিক উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস: প্রক্টরের পদত্যাগ দাবিতে আলটিমেটাম

শোলাকিয়ায় এবার ১৯৯তম ঈদ জামাত সকাল ৯টায়, থাকছে বিশেষ ট্রেন সার্ভিস

আপডেট সময় : ০৩:৩০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬