ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

লালপুরে পদ্মায় বিশেষ অভিযান: ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ২২টি চায়না দুয়ারি জব্দ

নাটোরের লালপুর উপজেলায় দেশীয় মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ মাছ শিকার বন্ধে পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার পরিচালিত এই অভিযানে নদী থেকে ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ২২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিষিদ্ধ জালের ব্যবহারের ফলে নদীর জীববৈচিত্র্য ও মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয় জেলেদের আইন মেনে মাছ ধরার এবং ক্ষতিকর জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উদযাপনের মধ্যে মর্মান্তিক ঘটনা: গলায় মাংস আটকে কিশোরের মৃত্যু

লালপুরে পদ্মায় বিশেষ অভিযান: ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ২২টি চায়না দুয়ারি জব্দ

আপডেট সময় : ১০:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬