ঢাকার নবাবগঞ্জে আলোচিত ব্যবসায়ী গোলাপ হোসেন পিংকুকে পাঁচ টুকরো করে হত্যার দায়ে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক রহিবুল ইসলাম রায় ঘোষণার জন্য আগামী ৬ আগস্ট নতুন দিন ধার্য করেন। বিচারকের কর্মব্যস্ততার কারণে নির্ধারিত দিনে রায় ঘোষণা সম্ভব হয়নি বলে আদালত সূত্রে জানা গেছে।
২০১৭ সালের ২৬ মার্চ পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী পিংকুকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ছোট ভাই মো. এরশাদ বাদী হয়ে নবাবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়। মামলার বিচার চলাকালীন ৩২ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। বর্তমানে মামলাটি রায়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
রিপোর্টারের নাম 
























