বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর কোতোয়ালি এলাকায় ভ্যানচালক রিপন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ প্রদান করেন। আদালতের প্রসিকিউশন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ভ্যানচালক রিপন। ওইদিন তিনি কোতোয়ালি থানা এলাকায় গুলিবিদ্ধ হন এবং ৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের ২৮ আগস্ট নিহতের স্ত্রী শামীমা আক্তার রুমা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই সাবেক এই সচিবকে নতুন করে গ্রেপ্তার দেখানো হলো।
রিপোর্টারের নাম 
























