ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদের আগে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ, বোরো ধান সংগ্রহে কঠোর নজরদারি

বরিশালের উজিরপুর উপজেলায় আসন্ন পবিত্র ঈদুল আজহা ও কোরবানির পশুর হাটকে সামনে রেখে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ক্ষতিকর স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষক ছাড়া অন্য কাউকে ধান সরবরাহ করতে না দেওয়ার ব্যাপারেও কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। সভায় জানানো হয়, কোরবানির পশু মোটাতাজাকরণে মানবদেহের জন্য ক্ষতিকর বিভিন্ন স্টেরয়েড ও ওষুধের অপব্যবহার রোধে প্রেসক্রিপশন ছাড়া এসব ওষুধ বিক্রি করা যাবে না। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

এছাড়াও, সরকারিভাবে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষক ছাড়া অন্য কেউ রাজনৈতিক প্রভাব বা অবৈধ উপায়ে ধান সরবরাহের চেষ্টা করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়। সভায় কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপস্থিত বক্তারা উজিরপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্তদের পক্ষে শুনানির জন্য রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টের

ঈদের আগে প্রেসক্রিপশন ছাড়া স্টেরয়েড বিক্রি নিষিদ্ধ, বোরো ধান সংগ্রহে কঠোর নজরদারি

আপডেট সময় : ০৫:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬