ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল ফেরাতে পাকিস্তানকে মধ্যস্থতা জোরদারের আহ্বান জানাল চীন

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল দ্রুত ফিরিয়ে আনতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। চীনা বার্তা সংস্থা শিনহুয়া এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ইসলামাবাদের সাম্প্রতিক মধ্যস্থতা প্রচেষ্টার বিষয়ে ওয়াং ইকে অবহিত করেন। একই সঙ্গে তিনি এই উদ্যোগে চীনের সমর্থনের জন্য বেইজিংকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

ওয়াং ই পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকাকে প্রশংসা করে বলেন, এই প্রচেষ্টা অস্থায়ী যুদ্ধবিরতি সম্প্রসারণে সহায়ক হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় আত্মবিশ্বাসের সঙ্গে তার কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বেইজিং পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থন দিয়ে যাবে এবং এই সংকট নিরসনে নিজস্ব ভূমিকাও পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজা নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইরানের তীব্র প্রতিক্রিয়া: ‘নেই সভ্যতা, নেই সম্মান’

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল ফেরাতে পাকিস্তানকে মধ্যস্থতা জোরদারের আহ্বান জানাল চীন

আপডেট সময় : ০২:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬