ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা সহযোগিতার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে ফাঁসি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

ফাঁসি কার্যকর হওয়া ওই ব্যক্তির নাম এহসান আফরেশতেহ। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নেপালে মোসাদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে ইসরাইলকে ইরানের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জাতীয় গোয়েন্দা তথ্য সরবরাহ করেন।

ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড বহাল রাখার পর বুধবার সকালে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তবে মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের মামলায় ইরানের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। কিছু সংগঠনের দাবি, স্বীকারোক্তি আদায়ে জোরপূর্বক চাপ প্রয়োগ করা হয় এবং অনেক ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া স্বাধীন ও নিরপেক্ষ নয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজা নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইরানের তীব্র প্রতিক্রিয়া: ‘নেই সভ্যতা, নেই সম্মান’

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

আপডেট সময় : ০১:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬