ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিন বেগম (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শিবচর পৌরসভার চরস্যামাইল মুন্সিকান্দি ঢালি বাড়ি এলাকার আলমগীর ঢালীর স্ত্রী। জানা গেছে, বুধবার (১৩ মে) সকালে নিজ বাড়িতে পানির মোটরের লাইনে সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত শিরিন বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মহসিন রেজা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর শিরিন বেগমকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। শিবচর থানার পরিদর্শক (তদন্ত) ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিরিন বেগম নামের একজনের মৃত্যু হয়েছে। শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জার্মানিতে জনসংখ্যা কমে যাওয়ায় বাড়ছে রাজনৈতিক বিভাজন

শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০১:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬