ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ইরাকের মরুভূমিতে ইসরায়েলি গোপন সামরিক ঘাঁটির অস্তিত্ব নিয়ে রহস্য

ইরাকের দুর্গম মরুভূমিতে ইসরায়েলের একটি গোপন সামরিক ঘাঁটি স্থাপনের দাবি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘাঁটিটি ইরানবিরোধী সামরিক অভিযানে লজিস্টিক সহায়তা প্রদানের জন্য ব্যবহৃত হতো। বিশেষ করে ইসরায়েলি বিমান বাহিনীর বিশেষ দল এবং উদ্ধারকারী দলগুলো এখান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করত বলে জানা গেছে।

স্যাটেলাইট ছবি বিশ্লেষণের মাধ্যমে ইরাক-সৌদি আরব সীমান্তের নিকটবর্তী একটি নির্জন এলাকায় এই ঘাঁটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করা হয়েছে। তবে ইরাক সরকার বরাবরই তাদের ভূখণ্ডে কোনো বিদেশি বা ইসরায়েলি বাহিনীর উপস্থিতির কথা অস্বীকার করে আসছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রচারিত তথ্যগুলো বিভ্রান্তিকর এবং তাদের সার্বভৌমত্ব রক্ষায় তারা বদ্ধপরিকর।

এদিকে ইরান বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তেহরান জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে ইরাক সরকারের সঙ্গে আলোচনা করবে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের গোপন ঘাঁটির অস্তিত্ব যদি প্রমাণিত হয়, তবে তা আঞ্চলিক উত্তেজনাকে আরও উসকে দিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খামেনির জানাজা নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইরানের তীব্র প্রতিক্রিয়া: ‘নেই সভ্যতা, নেই সম্মান’

ইরাকের মরুভূমিতে ইসরায়েলি গোপন সামরিক ঘাঁটির অস্তিত্ব নিয়ে রহস্য

আপডেট সময় : ০১:৪৩:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬