মধ্যপ্রাচ্য সংঘাতের সময় সৌদি আরবের অভ্যন্তরে হামলার প্রতিশোধ নিতে সৌদি আরবও ইরানের ভূখণ্ডে একাধিক গোপন বিমান হামলা চালিয়েছিল বলে দাবি করেছেন দুই পশ্চিমা এবং দুই ইরানি কর্মকর্তা। এর আগে এই হামলাগুলো প্রকাশ্যে আসেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বিমানবাহিনী এই হামলাগুলো পরিচালনা করেছিল। যদিও এর আগে সৌদি আরব কখনোই সরাসরি ইরানি ভূখণ্ডে সামরিক অভিযান চালায়নি।
দুই পশ্চিমা কর্মকর্তার মতে, এই হামলাগুলো গত মার্চের শেষের দিকে সংঘটিত হয়েছিল। একজন কর্মকর্তা জানান, সৌদি আরবের ওপর হওয়া হামলার পাল্টা জবাব হিসেবেই ইরানে এই অভিযান চালানো হয়। তবে হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সরাসরি কোনো উত্তর দেননি। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে আরব আমিরাতের বিরুদ্ধেও ইরানে গোপন সামরিক হামলার অভিযোগ উঠেছিল।
রিপোর্টারের নাম 





















