ইরান হরমুজ প্রণালির আশপাশের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টিতে পুনরায় প্রবেশাধিকার ও কার্যক্রম পুনরুদ্ধার করেছে। এর ফলে দেশটি এখন এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা অর্জন করেছে। মার্কিন গোয়েন্দা মূল্যায়নের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান এই ঘাঁটিগুলোর ভেতরে মোবাইল লঞ্চার ব্যবহার করে ক্ষেপণাস্ত্র এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারে। কিছু ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য উৎক্ষেপণ প্ল্যাটফর্মও রয়েছে। গোয়েন্দা তথ্য বলছে, হরমুজ প্রণালীর নিকটবর্তী ৩৩টি ঘাঁটির মধ্যে মাত্র ৩টি ইরানের জন্য অকার্যকর রয়েছে। বাকি ৩০টি ঘাঁটি সচল হওয়ায় ইরান এই জলপথে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ ও হুমকি প্রদর্শনের সক্ষমতা ফিরে পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















