দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই জয়কে জাতির জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বলে অভিহিত করেছেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচে টাইগাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই গৌরবময় বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
মিয়া গোলাম পরওয়ার আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই বিজয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ দল ২-০ ব্যবধানে সিরিজ জয় করবে। তিনি মনে করেন, খেলাধুলায় এ ধরনের অর্জন তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দল সাফল্যের এই ধারা অব্যাহত রেখে দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলেও তিনি প্রত্যাশা করেন।
রিপোর্টারের নাম 

























