ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

মার্কিন চুক্তি নিয়ে বিএনপি-জামায়াতের নীরবতা: কারণ জানালেন ফরিদা আখতার

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নির্বাচনের তিনদিন আগে একটি মার্কিন চুক্তি স্বাক্ষরিত হলেও বিএনপি, জামায়াতে ইসলাম এবং বিরোধী দলগুলোর নীরবতার কারণ হলো, অন্তর্বর্তী সরকার তাদের সঙ্গে এই চুক্তি নিয়ে আলোচনা করেছিল। এই কারণেই তারা এখন এর বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছেন না।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে হাওরে বোরো ধান বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনে করণীয় নির্ধারণ বিষয়ে এক আলোচনায় তিনি এসব কথা জানান।

ফরিদা আখতার বলেন, এই চুক্তিতে দুটি গুরুত্বপূর্ণ ধারা রয়েছে। একটি ধারা অনুযায়ী, এটি কিছু মডিফাই করা যেতে পারে এবং অন্যটি হলো চুক্তিটি বাতিলও করা সম্ভব। তিনি মনে করেন, কৃষিতে যে ক্ষতিগুলোর সম্ভাবনা দেখা যাচ্ছে, তা বিবেচনা করে এই চুক্তি সংসদে উত্থাপন করে জনগণের সম্মতি নেওয়া উচিত।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ: আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি টাইগাররা

মার্কিন চুক্তি নিয়ে বিএনপি-জামায়াতের নীরবতা: কারণ জানালেন ফরিদা আখতার

আপডেট সময় : ১০:৩৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬