ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

জাতীয় কারাতে চ্যাম্পিয়ন মাইশা জেবিন: স্বর্ণপদক জয়ের পর এবার আন্তর্জাতিক মঞ্চে চোখ

কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির জোরে কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন মাদারীপুরের তরুণী মাইশা জেবিন। ফাইনালে শক্ত প্রতিপক্ষকে পরাজিত করে তিনি এই গৌরব অর্জন করেন। তবে এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের প্রস্তুতি ও আত্মবিশ্বাস।

প্রতিযোগিতার প্রতিটি ধাপে মাইশাকে লড়তে হয়েছে দক্ষ প্রতিযোগীদের সঙ্গে। ধারাবাহিক জয়ের মাধ্যমে তিনি ফাইনালের টিকিট নিশ্চিত করেন এবং শেষ পর্যন্ত নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে স্বর্ণপদকটি নিজের করে নেন।

মাদারীপুর সদরের আমিরাবাদ এলাকার বাসিন্দা এমরান হোসেন ও নার্গিস আক্তার দম্পতির কন্যা মাইশা ছোটবেলা থেকেই কারাতের প্রতি প্রবল আগ্রহী ছিলেন। ২০২১ সালে মাদারীপুর জেলা প্রশাসন (গোজোরিও) ক্লাবে ভর্তির মাধ্যমে তার এই যাত্রার শুরু। কঠোর অধ্যাবসায়ের ফলে তিনি বর্তমানে গোজোরিউ স্টাইলে ‘ব্রাউন বেল্ট ১ম কিউ’ অর্জন করেছেন।

মাইশার এই সাফল্য প্রথম নয়। এর আগেও তিনি শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস এবং ২০২৪ সালের বিজয় দিবস আন্তঃজেলা কারাতে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে স্বর্ণপদক জিতেছিলেন। এছাড়া গত বছর স্কুল পর্যায়ের দলীয় প্রতিযোগিতায়ও প্রথম স্থান অধিকার করে নিজের জাত চিনিয়েছেন তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে এখন মাইশার লক্ষ্য আন্তর্জাতিক অঙ্গন। ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেশের প্রতিনিধিত্ব করতে চান তিনি। মাইশার এই অসামান্য অর্জন মাদারীপুর জেলার কিশোর-কিশোরীদের কারাতের মতো আত্মরক্ষামূলক খেলায় আগ্রহী হতে অনুপ্রেরণা যোগাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ির দীঘিনালায় ৮ ফুটের অজগর উদ্ধার, বন বিভাগে হস্তান্তর

জাতীয় কারাতে চ্যাম্পিয়ন মাইশা জেবিন: স্বর্ণপদক জয়ের পর এবার আন্তর্জাতিক মঞ্চে চোখ

আপডেট সময় : ০৯:২৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬