ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

সীমান্তে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তে একের পর এক হত্যার ঘটনা ঘটলেও দায়িত্বশীল মন্ত্রীদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ বা কড়া প্রতিবাদ দেখা যাচ্ছে না। তিনি সীমান্ত হত্যা বন্ধে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। এছাড়া কসবা সীমান্তে নিহতের ঘটনায় বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তির সমালোচনা করে তিনি বলেন, ভারতীয় বয়ান অনুযায়ী সাধারণ নাগরিকদের মাদক ব্যবসায়ী তকমা দেওয়া অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, তার দল ভবিষ্যতে সরকার গঠন করলে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় বিশেষ খাল খনন করবে। একই সঙ্গে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত প্রভাবশালী ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান তিনি। সীমান্ত হত্যা বন্ধ না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সীমান্ত অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারিও দেন এনসিপির এই নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাইরাল হওয়ার নেশা: সড়কে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি

সীমান্তে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা

আপডেট সময় : ০৮:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬