দেশে হামের প্রকোপ কমছেই না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে এবং ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এই পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৩৫৬ জন এবং নিশ্চিত হামে ৬৮ জন মারা গেছেন।
মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১০৫ জন এবং একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮৭ জন। অন্যদিকে, এই পর্যন্ত মোট ৩৬ হাজার ৮৮১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা আগের দিনের তুলনায় ১ হাজার ৯৭২ জন বেশি। সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩২ হাজার ৮৭৭ জন রোগী, যা গতকালের তুলনায় ২ হাজার ১৫ জন বেশি।
রিপোর্টারের নাম 

























