দুর্নীতির অভিযোগে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক হাকিমুন্নাহারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত এই আদেশ দেন।
দুদকের উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মো. আবু তালহা তাঁর আবেদনে বলেন, আসামি হাকিমুন্নাহার নির্ধারিত সময়সীমার মধ্যে দুদকে সম্পদ বিবরণী দাখিল না করায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি একজন আয়কর দাতা। অনুসন্ধানকালে ২০২০-২১ করবর্ষ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত তাঁর আয়-ব্যয়ের তুলনামূলক পর্যালোচনা করা হয়। তাঁর জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর আয়কর নথির শুরু থেকে স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র জব্দ করা প্রয়োজন।
রিপোর্টারের নাম 




















