ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

দুর্নীতির মামলায় পিএসসি’র অবসরপ্রাপ্ত গাড়ি চালকের ছেলের চার্জগঠনের তারিখ পিছালো

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার চার্জগঠন শুনানির তারিখ আগামী ১৭ জুন নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজের আদালত এই নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে, আসামি পক্ষের আইনজীবীরা চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পেছানোর জন্য আদালতে আবেদন করেন। এর প্রেক্ষিতে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ জুন দিন ধার্য করেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে দুদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সৈয়দ আবেদ আলী জীবনের ১২টি ব্যাংক অ্যাকাউন্টে মোট ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ কোটি টাকা উত্তোলনের মাধ্যমে ৪১ কোটি ২৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, আবেদ আলীর বিরুদ্ধে তিন কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

একইভাবে, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে এক কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার দুটি ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা ও এক কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট তিন কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে।

এছাড়াও, আবেদ আলীর ছেলে ও ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে তিন কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ওয়ানডেতে মিরাজকে রেখেই বাংলাদেশের অপরিবর্তিত দল ঘোষণা

দুর্নীতির মামলায় পিএসসি’র অবসরপ্রাপ্ত গাড়ি চালকের ছেলের চার্জগঠনের তারিখ পিছালো

আপডেট সময় : ১২:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬