বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি কর্মশালা উদ্বোধন করতে যান। এটি ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা।
ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী পর্বের পর পাঁচটি কারিগরি অধিবেশন চলবে, যেখানে উচ্চশিক্ষা উন্নয়নের জন্য বাস্তবায়নযোগ্য নীতিগত নকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে।
এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ প্রাঙ্গণে গিয়েছিলেন।
রিপোর্টারের নাম 
























