ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

পুলিশে দুর্নীতি ও মানবাধিকার প্রশ্নে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সাইবার ইউনিট ও প্রশিক্ষণ একাডেমি স্থাপনের ঘোষণা

পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ও শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে অপরাধের ধরন ও মাত্রা পরিবর্তিত হয়েছে। সাইবার ক্রাইম, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার মোকাবিলায় একটি বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হবে। এছাড়া, পুলিশের পেশাদারত্ব বাড়াতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি নতুন পুলিশ প্রশিক্ষণ একাডেমি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে— একটি এলিট ফোর্সের জন্য এবং অন্যটি সাধারণ ফোর্সের জন্য। এলিট ফোর্সের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পৃথক আইন প্রণয়ন করা হবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। জমি প্রাপ্তি সাপেক্ষে একটি পূর্ণাঙ্গ পুলিশ স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও রয়েছে। অপারেশনাল কার্যক্রমে স্বচ্ছতা আনতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতি অনুসরণে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অপরাধ দমনে কৌশলী হতে হবে, তবে কোনো অবস্থাতেই মানবাধিকার লঙ্ঘন করা যাবে না।

পুলিশের সেবার মানোন্নয়নে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ও অনলাইন জিডিসহ সব সেবা দ্রুততম সময়ে প্রদানের নির্দেশ দেন তিনি। পাশাপাশি পর্যটন খাতের ভাবমূর্তি উন্নয়নে ট্যুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হলে কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র: হামিদুর রহমান আযাদ

পুলিশে দুর্নীতি ও মানবাধিকার প্রশ্নে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সাইবার ইউনিট ও প্রশিক্ষণ একাডেমি স্থাপনের ঘোষণা

আপডেট সময় : ০৫:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬