ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা দিতে একটি গুরুত্বপূর্ণ কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। কর্মশালায় প্রধানমন্ত্রী সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে শিক্ষাবিদ, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, ইউজিসির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতিপ্রণেতা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, শিক্ষক, গবেষক, শিল্পখাতের প্রতিনিধি এবং উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ইউজিসি চেয়ারম্যান।

উদ্বোধনী পর্বের পর পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে স্নাতক শিক্ষার্থীদের কর্মসংস্থান যোগ্যতা, সফট স্কিল উন্নয়ন ও চাহিদাভিত্তিক শিক্ষা; শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং বৈশ্বিক প্রতিযোগিতা; ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন; শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ এবং আন্তর্জাতিকীকরণ; এবং গভর্ন্যান্স, মান নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা ও সুপারিশ প্রণীত হবে।

কর্মশালার অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবায়নযোগ্য একটি নীতিগত পথনকশা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। ইউজিসি চেয়ারম্যান উল্লেখ করেন যে, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া এটি উচ্চশিক্ষা নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনার ক্ষেত্রে সহায়ক হবে। কর্মশালার সমাপনী অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন টিভির চার সাংবাদিককে চাকরিচ্যুতির প্রতিবাদে ডিইউজের মানববন্ধন ও বিক্ষোভ

উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬