ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

টিসিবির বিশেষ ঈদ ট্রাক সেল শুরু: তেল, চিনি ও ডাল মিলবে নতুন মূল্যে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দেশব্যাপী বিশেষ ট্রাক সেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে। সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া এই কার্যক্রম ২১ মে পর্যন্ত চলবে। এবার ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল এই তিনটি পণ্য নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে।

টিসিবি জানিয়েছে, প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা, প্রতি কেজি চিনি ৮০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল ৭০ টাকায় বিক্রি হবে। গত রোজার আগে টিসিবি প্রতি লিটার ভোজ্যতেল ১১৫ টাকায় বিক্রি করলেও এবার ১৫ টাকা বাড়ানো হয়েছে। তবে চিনি ও ডালের দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিশেষ বিক্রয় কার্যক্রমে ঢাকা মহানগরে প্রতিদিন ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ২০টি, অন্যান্য ছয়টি বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় প্রতিটি ১৫টি করে এবং অবশিষ্ট ৫৬টি জেলায় ১০টি করে মোট ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

টিসিবি আরও জানায়, প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন সর্বোচ্চ ৪০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। এই সময়ের মধ্যে মোট ২৮ লাখ ৮০ হাজার মানুষের কাছে ১৩ হাজার ৯৩৯ মেট্রিকটন পণ্য বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একজন ক্রেতা একসঙ্গে ২ লিটার ভোজ্যতেল, ১ কেজি চিনি এবং ২ কেজি মসুর ডাল কিনতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অযোধ্যায় রামমন্দিরের অর্থ ও গয়না লোপাট: ক্ষুব্ধ ভক্তদের দান বন্ধের ঘোষণা

টিসিবির বিশেষ ঈদ ট্রাক সেল শুরু: তেল, চিনি ও ডাল মিলবে নতুন মূল্যে

আপডেট সময় : ০৯:১৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬