ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পুলিশের জন্য আলাদা পে-স্কেল ও বিশেষায়িত ইউনিটের প্রস্তাব

পুলিশ সপ্তাহের বিশেষ কল্যাণ সভায় পুলিশের পেশাগত মানোন্নয়ন এবং ঝুঁকি বিবেচনায় প্রধানমন্ত্রীর কাছে একগুচ্ছ প্রস্তাবনা পেশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো পুলিশের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো বা আলাদা পে-স্কেল গঠন। এছাড়া প্রশাসনিক জটিলতা নিরসনে অন্যান্য ক্যাডারের মতো নির্দিষ্ট সময় পর পর পদোন্নতি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সভায় প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় সেন্ট্রাল সাইবার ক্রাইম ইউনিট এবং এভিয়েশন পুলিশ ইউনিট গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের আবাসন সমস্যা সমাধান, উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশেষায়িত মেডিকেল সার্ভিস এবং তদন্ত কার্যক্রমের গতি বাড়াতে এসআইদের জন্য সুদমুক্ত মোটরসাইকেল ঋণের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অযোধ্যায় রামমন্দিরের অর্থ ও গয়না লোপাট: ক্ষুব্ধ ভক্তদের দান বন্ধের ঘোষণা

পুলিশের জন্য আলাদা পে-স্কেল ও বিশেষায়িত ইউনিটের প্রস্তাব

আপডেট সময় : ১০:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬