ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

কোরবানির ঈদ: রাজধানীর দুই সিটি করপোরেশনের ২৬ স্থানে বসছে পশুর হাট

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ২৬টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৩টি হাট বসবে। ইতোমধ্যে অধিকাংশ হাটের ইজারা কার্যক্রম সম্পন্ন করেছে কর্তৃপক্ষ।

সরকারি নিয়ম অনুযায়ী ঈদের দিনসহ মোট পাঁচ দিন এই হাটগুলোতে বেচাকেনা চলার কথা থাকলেও, বাস্তব চিত্রে দেখা যায় নির্ধারিত সময়ের বেশ কয়েক দিন আগে থেকেই পশু আসতে শুরু করে। দক্ষিণ সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ হাটগুলোর মধ্যে রয়েছে পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন বুড়িগঙ্গা তীরের খালি জায়গা, ধোলাইখালের মূল সড়ক, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের মাঠ এবং আফতাবনগরের খালি জায়গা। তবে জমি অধিগ্রহণের কারণে এবার সারুলিয়ার স্থায়ী হাটটি বসছে না।

অন্যদিকে উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন খোলা মাঠ ও নির্ধারিত স্থানে পশুর হাট বসানোর প্রস্তুতি চলছে। পশুর হাটে নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠুভাবে পশু কেনাবেচার জন্য সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে প্রতিটি হাটে পর্যাপ্ত আলো ও পানি সরবরাহের ব্যবস্থাও রাখা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিনেমার গল্পকেও হার মানালো ছৈয়দ আহাম্মদের ফিরে আসা: ৫৪ বছর পর আপন ঠিকানায়

কোরবানির ঈদ: রাজধানীর দুই সিটি করপোরেশনের ২৬ স্থানে বসছে পশুর হাট

আপডেট সময় : ১০:০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬