দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য তিন কর্মকর্তাকে পাঠাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এই অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সহায়ক হবে বলে মনে করছে ইসি।
ইসি সূত্রে জানা গেছে, ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম এই তিন কর্মকর্তা ২৯ মে থেকে ৫ জুন অনুষ্ঠিতব্য দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
এই পর্যবেক্ষণের সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন। ইসি কর্মকর্তারা মনে করছেন, আগামী এক বছরে বাংলাদেশে চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই প্রেক্ষাপটে বিদেশি নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা দেশের নির্বাচন ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে।
রিপোর্টারের নাম 
























