রবিবার সকালে রাজধানীর আকাশ শুষ্ক থাকলেও দুপুরের পর হঠাৎ মেঘে ঢেকে যায় এবং বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এতে নগরীর জনজীবনে স্বস্তি এলেও আকস্মিক বৃষ্টিতে কিছুটা বিঘ্ন ঘটে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
রিপোর্টারের নাম 





















