ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম পদক্ষেপ: বিদ্যুৎ, নারী নিরাপত্তা ও মাদকবিরোধী ইউনিট

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই থালাপতি বিজয় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছেন। রবিবার (১০ মে) দায়িত্বভার গ্রহণ করেই তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন।

বিজয় তার প্রথম স্বাক্ষরিত ফাইলের মাধ্যমে গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেন। এছাড়া, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘বিশেষ বাহিনী’ গঠনের নথিতেও সই করেন তিনি। রাজ্যে মাদকের বিস্তার রোধে নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি জেলায় একটি করে ‘অ্যান্টি-ড্রাগ ইউনিট’ বা মাদকবিরোধী ইউনিট স্থাপনের প্রস্তাবও অনুমোদন করেছেন নতুন এই মুখ্যমন্ত্রী।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পূর্ববর্তী ডিএমকে সরকারের কঠোর সমালোচনা করেন বিজয়। তিনি জানান, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজ্যের আর্থিক অবস্থার ওপর একটি ‘শ্বেতপত্র’ প্রকাশ করা হবে। বিজয় বলেন, ‘ডিএমকে সরকার আমাদের জন্য ১০ লাখ কোটি টাকার ঋণ রেখে গেছে। পূর্ববর্তী সরকার ঠিক কত টাকা ঋণ রেখে গেছে এবং আমার ওপর কতটা বোঝা চাপিয়ে দিয়ে গেছে, তা আমি আপনাদের সবাইকে জানাতে চাই।’

শপথ নেওয়ার পর উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া ভাষণে বিজয় একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়ার অঙ্গীকার করেন। একইসঙ্গে তার দল নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি একে একে পূরণ করবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

নতুন মুখ্যমন্ত্রী বিজয়ের প্রথম পদক্ষেপ: বিদ্যুৎ, নারী নিরাপত্তা ও মাদকবিরোধী ইউনিট

আপডেট সময় : ০২:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬