ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই থালাপতি বিজয়ের মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই থালাপতি বিজয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা, অবকাঠামো ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার ওপরও জোর দিয়েছেন। রবিবার (১০ মে) দেওয়া প্রথম ভাষণে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজয় বলেন, ‘আজ থেকে আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে শুরু করব। আমাদের দায়িত্ব আমাদের তরুণদের এ থেকে রক্ষা করা। একইভাবে আমি আইনশৃঙ্খলা নিশ্চিত করব এবং সবার নিরাপত্তা নিশ্চিত করব।’ তিনি আরও বলেন যে, ৮ কোটি মানুষই তার আপন, এবং তিনি শিক্ষা, সড়ক, পানীয় জল এবং অন্যান্য জরুরি পরিষেবায় পূর্ণ মনোযোগ দেবেন।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি প্রতিশ্রুতি দেন যে, জনগণের অর্থের একটি পয়সাও তিনি স্পর্শ করবেন না। জনকল্যাণমূলক কাজে শিক্ষা, অবকাঠামো এবং মৌলিক চাহিদাকেই তিনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন বলে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কার্যালয়ে তালা দিলেও মানুষের হৃদয়ে তালা দেওয়া যাবে না: মমতা

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই থালাপতি বিজয়ের মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের ঘোষণা

আপডেট সময় : ০১:৫২:১০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬