ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রবিবার (১০ মে) উৎসবমুখর পরিবেশে হাজার হাজার সমর্থকের উল্লাস ও স্লোগানের মধ্যে তিনি এই গুরুদায়িত্ব গ্রহণ করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য নিশ্চিত করেছে।

তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নবনিযুক্ত মুখ্যমন্ত্রী বিজয়কে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)-এর জোটসঙ্গীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

আপডেট সময় : ১১:৪৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬