ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

হাঙ্গেরিতে অরবানের ১৬ বছরের শাসনের অবসান, ম্যাজিয়ার নতুন প্রধানমন্ত্রী

হাঙ্গেরির রাজনীতিতে ভিক্টর অরবানের ১৬ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটেছে। দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার ম্যাজিয়ার। গত মাসে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে অরবানের পরাজয়ের প্রায় এক মাস পর শনিবার ৪৫ বছর বয়সী ম্যাজিয়ার আনুষ্ঠানিকভাবে হাঙ্গেরির শাসনভার গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে পিটার ম্যাজিয়ার দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা শাসন পরিবর্তনের প্রবেশদ্বার দিয়ে নতুন যুগে পা রাখি। ম্যাজিয়ারের দল টিসজা পার্টি নির্বাচনে ১৯৯টি সংসদীয় আসনের মধ্যে ১৪১টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তবে ক্ষমতা গ্রহণের শুরুতেই ম্যাজিয়ারকে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির সম্পর্কের উন্নয়ন, অর্থনীতিতে গতি ফেরানো এবং বাজেট ঘাটতি মোকাবিলা করা।

হাঙ্গেরির পার্লামেন্ট ভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে এক বিশেষ প্রতীকী ঘটনা দেখা যায়। ভিক্টর অরবানের শাসনামলে পার্লামেন্ট কক্ষ থেকে সরিয়ে ফেলা ইউরোপীয় ইউনিয়নের পতাকা ১২ বছর পর পুনরায় সেখানে প্রদর্শন করা হয়। নবনিযুক্ত সংসদ স্পিকার অ্যাগনেস ফর্স্টহফার দায়িত্ব গ্রহণের পর পতাকাটি পুনঃস্থাপনের নির্দেশ দেন এবং একে ‘ইউরোপের পথে ফিরে আসার প্রথম প্রতীকী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেন।

নতুন প্রধানমন্ত্রীর অন্যতম প্রধান লক্ষ্য হলো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করা, যাতে বর্তমানে স্থগিত থাকা প্রায় ২০ বিলিয়ন ডলারের তহবিল ছাড় করা যায়। অরবানের শাসনামলে মানবাধিকার পরিস্থিতি এবং আইনের শাসনের অবনতির অভিযোগে ইইউ এই বিপুল পরিমাণ অর্থ আটকে রেখেছিল। ম্যাজিয়ার প্রশাসন এখন সেই আইনি ও কূটনৈতিক বাধাগুলো দূর করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আগ্রহী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

হাঙ্গেরিতে অরবানের ১৬ বছরের শাসনের অবসান, ম্যাজিয়ার নতুন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৪০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬