ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে চারটি নতুন ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন চারটি ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রাসেদুল ইসলাম।

বর্তমানে সীমিত সংখ্যক শিক্ষক ও জনবল নিয়ে দুটি ভাড়া ভবনে শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। দুটি ফ্যাকাল্টির মাধ্যমে একাডেমিক কার্যক্রম চললেও, এই নতুন চারটি ইনস্টিটিউট চালুর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিধি ও গবেষণার সুযোগ আরও বৃদ্ধি পাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কৃষি গবেষণার উন্নয়নে সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়কে বিশেষ গবেষণা অনুদান প্রদান করেছে এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু হয়েছে। গত ২২ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় সিন্ডিকেট সভায় চর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট, ফ্রেশওয়াটার ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট এবং ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস রিসার্চ ইনস্টিটিউট নামে চারটি নতুন ইনস্টিটিউট চালুর অনুমোদন দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. রাসেদুল ইসলাম বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তিনি আরও জানান, একাডেমিক ও গবেষণা কার্যক্রম গতিশীল করতে দ্রুত একটি নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উদ্যোগ নেবে এবং ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সঠিক সময়ে অনুদান পেলে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় অচিরেই একটি আধুনিক ও বিশ্বমানের গবেষণাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী পলাতক

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে চারটি নতুন ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত

আপডেট সময় : ০২:৩৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬