ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিতর্ক ও যাচাই-বাছাইয়ের কারণে পুলিশ সপ্তাহে পদক প্রদান স্থগিত

রাজারবাগ পুলিশ লাইন্সে রবিবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ, তবে উৎসবের আমেজ থাকলেও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে পদক প্রদানের আনুষ্ঠানিক প্যারেড। এবারের পুলিশ সপ্তাহে বিভিন্ন স্তরের ১০৯ জন সদস্যের বিপিএম ও পিপিএম পদক পাওয়ার কথা ছিল।

পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনের আগের রাত, শনিবার, পদক প্রদানের প্যারেড স্থগিত করা হয়। পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম এন্ড অপারেশনস) জানিয়েছেন, রাষ্ট্রপতি দেশের বাইরে থাকায় পদক প্রদানের জন্য প্রয়োজনীয় সরকারি আদেশ (জিও) জারি করা সম্ভব হয়নি, যা স্থগিতের একটি প্রধান কারণ। তিনি আরও বলেন, পদকপ্রাপ্তদের তালিকা আরও ভালোভাবে যাচাই-বাছাই করতে সরকার আগ্রহী, তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের চাওয়া অনুযায়ী বছরের যেকোনো সময় তালিকা তৈরির পর পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেওয়া হবে।

এদিকে, পদকপ্রাপ্তদের তালিকা নিয়ে পুলিশ কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। অভিযোগ ওঠেছে যে, বিগত সরকারের আমলে পদকপ্রাপ্ত এবং দলীয় অনুগত হিসেবে পরিচিত ১১ কর্মকর্তা এবারের তালিকায়ও স্থান পেয়েছেন। এদের মধ্যে কেউ ‘কথিত জঙ্গি’ দমনে বিতর্কিত ভূমিকা রাখা, কেউ প্রভাবশালী ঊর্ধ্বতন কর্মকর্তার ‘ভাগনে কোটায়’ সুযোগ পাওয়া, আবার কেউ জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাক’ কাণ্ডে প্রশ্নবিদ্ধ ভূমিকা রাখার পরও তালিকায় নাম লিখিয়েছেন।

এর ফলে রাজপথের ত্যাগী ও দক্ষ অনেক কর্মকর্তা এবারও বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বঞ্চিত এক কর্মকর্তা জানান, অতীতে সফল অভিযান চালিয়েও তার নাম কেটে দিয়ে তৎকালীন ডিআইজি নিজের নামে পদক নিয়েছিলেন। এবারও আবেদন করেও তিনি তালিকায় জায়গা পাননি। রবিবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পদক গ্রহণের কথা ছিল মনোনীতদের। কিন্তু পদকপ্রত্যাশীদের অতীত ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় প্রশাসনের উচ্চমহল বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরকারি আদেশ (জিও) জারি হওয়ার কথা থাকলেও শনিবার রাত পর্যন্ত তা স্থগিত রাখা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঙুলের চোট উপেক্ষা করেই আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন মার্টিনেজ

বিতর্ক ও যাচাই-বাছাইয়ের কারণে পুলিশ সপ্তাহে পদক প্রদান স্থগিত

আপডেট সময় : ০১:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬