ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন কলেজ: মধ্যরাতে বিক্ষোভ, ভাঙচুর

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছে ইডেন মহিলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা। শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে কলেজের মূল ফটকের তালা ভেঙে তারা এই বিক্ষোভে অংশ নেয়।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’, ‘ইডেন কলেজে রাজনীতি, চলবে না চলবে না’—এমন স্লোগান দিতে শোনা যায়। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভাঙার চেষ্টা করে এবং গেটে টানানো ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ারও চেষ্টা করে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানায়।

এই ঘটনার সূত্রপাত হয় শনিবার সন্ধ্যায়, যখন কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রঙ দিয়ে মুছে ফেলা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। এক শিক্ষার্থী জানান, ইডেন কলেজে রাজনীতি নিষিদ্ধ—এটা সবাই জানে। গেটে এমন একটি লেখা ছিল, যা মুছে ফেলা হয়েছে। তার মতে, গুটিকয়েক শিক্ষার্থী স্থিতিশীল ক্যাম্পাসে আবার ছাত্ররাজনীতি এনে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, যার প্রতিবাদে তারা মধ্যরাতে আন্দোলনে নেমেছে।

পুলিশ জানিয়েছে, ইডেনের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের বিষয়ে মিছিল করছে। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি স্বাভাবিক আছে। পুলিশ মোতায়েন রয়েছে ও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইডেন কলেজে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঙুলের চোট উপেক্ষা করেই আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন মার্টিনেজ

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন কলেজ: মধ্যরাতে বিক্ষোভ, ভাঙচুর

আপডেট সময় : ০১:৩১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬