ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

অবৈধভাবে ভারতে প্রবেশ, ১০ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠালো বিএসএফ

অবৈধভাবে ভারতে প্রবেশ করে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আটক হওয়া ১০ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (৯ মে) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশইন করা হয়। পরে কুলাউড়া থানায় তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে রয়েছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার রাহুল তালুকদার, খালিয়াজুড়ী উপজেলার যুবরাজ সরকার, সুনামগঞ্জের দিরাই উপজেলার হাবুল দাস ও তার স্ত্রী সুমিত্রা দাস, তাদের দুই মেয়ে অনামিকা ও ভূমি, ছেলে হেমন্ত, হামতপুর গ্রামের গোপাল দাস, এবং সদর উপজেলার মো. আল আমিন ও তার স্ত্রী ফাতেমা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, মুরইছড়া সীমান্ত ভারতের ত্রিপুরা রাজ্যের কাছাকাছি। শুক্রবার সকালে মুরইছড়া চা-বাগান এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের টহল দল তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল এবং সম্প্রতি বিএসএফ তাদের আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠায়।

পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে সন্ধ্যায় তাদের স্বজনরা থানায় এসে পৌঁছালে পুলিশ তাদের কাছে ওই ব্যক্তিদের হস্তান্তর করে। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ মাতব্বর বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির বিদেশ সফরের প্রটোকলে পরিবর্তন: বিমানবন্দরে উপস্থিতির তালিকা সংক্ষিপ্ত

অবৈধভাবে ভারতে প্রবেশ, ১০ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠালো বিএসএফ

আপডেট সময় : ০৭:২৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬