দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের আসামে উৎপত্তিস্থল এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৫ এবং এর উৎপত্তিস্থল ছিল আসামে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) আরও সুনির্দিষ্টভাবে জানিয়েছে যে, উৎপত্তিস্থল ছিল আসামের বিলাসিপাড়ায়। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, এই ভূমিকম্পের প্রভাব বাংলাদেশের লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম এবং ময়মনসিংহ পর্যন্ত অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) একই ভূমিকম্পের কথা জানিয়েছে, তবে তাদের হিসাবে এর মাত্রা ছিল ৪.৪।
রিপোর্টারের নাম 

























