ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

গুরুতর অসুস্থ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, লাইফ সাপোর্টে চিকিৎসাধীন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদের মেয়ে ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

জানা গেছে, গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন কারিনা। এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়েছেন, যা থেকে লিভার ফেইলিওরের মতো জটিলতা দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে মেয়ের শারীরিক অবস্থার বিস্তারিত তুলে ধরেন কায়সার হামিদ। ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, তার বড় মেয়ে কারিনা কায়সার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল, পরে হেপাটাইটিস এ ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয় এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যা বেড়ে যাওয়ায় ডাক্তারদের পরামর্শে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সাবেক এই ফুটবলার আরও জানান, বাংলাদেশে লিভার ট্রান্সপ্ল্যান্টের পূর্ণাঙ্গ ব্যবস্থা না থাকায় চিকিৎসকদের পরামর্শে মেয়েকে দেশের বাইরে নেওয়ার চেষ্টা করছেন তারা। তিনি চিকিৎসার ব্যয় অত্যন্ত বেশি উল্লেখ করে সবার কাছে দোয়া চেয়েছেন এবং ফ্যাটি লিভার নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্তমানে কারিনা কায়সারকে ভারতে নেওয়ার চেষ্টা চলছে। তার সুস্থতার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা দোয়া চেয়ে পোস্ট করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে বিদ্যুৎ বিভাগের অবহেলার বলি গৃহবধূ: রাস্তায় পড়ে থাকা তারে প্রাণহানি

গুরুতর অসুস্থ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার, লাইফ সাপোর্টে চিকিৎসাধীন

আপডেট সময় : ০৫:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬