ঢাকা ১০:২০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মোড়: ভিসিকে’র সমর্থন পেলেন বিজয়, সরকার গঠনে অনিশ্চয়তা কাটছে

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিনের যে অনিশ্চয়তা বিরাজ করছিল, তা কেটে যেতে শুরু করেছে। সুপারস্টার থালাপতি বিজয় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়েছেন। এতে দক্ষিণী এই রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ প্রশস্ত হলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

এনডিটিভির সূত্রমতে, বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে)-কে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও দলটি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এর আগে বিজয়ের জোটে ১১৬ জন বিধায়কের সমর্থন ছিল, যার মধ্যে ৫ জন কংগ্রেস এবং ৪ জন বামপন্থী দলের। ভিসিকে’র ২ জন বিধায়ক যুক্ত হওয়ায় এই সংখ্যা এখন ১১৮-তে পৌঁছেছে, যা তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় নূন্যতম আসন সংখ্যা।

এর আগে রাজভবনে একাধিকবার গেলেও রাজ্যপাল আর ভি আরলেকর পর্যাপ্ত সমর্থনের চিঠি ছাড়া বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। মাত্র দুই বছর আগে রাজনৈতিক দল গঠন করে বিজয় তামিলনাড়ুর দীর্ঘ ৬২ বছরের ডিএমকে ও এআইএডিএমকে-র আধিপত্য ভেঙে দিয়েছেন। এবারের নির্বাচনে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে টিভিকে। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় বর্তমানে তার দলের বিধায়ক সংখ্যা ১০৭।

নির্বাচনী ফলাফলে ডিএমকে ৫৯ এবং এআইএডিএমকে ৪৭টি আসনে নেমে এসেছে। এছাড়া কংগ্রেস ৫টি, পিএমকে ৪টি এবং বাম দলগুলো (সিপিআই ও সিপিএম), ভিসিকে ও আইইউএমএল ২টি করে আসন পেয়েছে। বিজেপি, ডিএমডিকে ও এএমএমকে পেয়েছে ১টি করে আসন। এই অভাবনীয় সাফল্যের পর এখন কেবল বিজয়ের শপথ গ্রহণের অপেক্ষা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণহানি ও শিশুহত্যার ঘটনায় বিচার দাবি

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মোড়: ভিসিকে’র সমর্থন পেলেন বিজয়, সরকার গঠনে অনিশ্চয়তা কাটছে

আপডেট সময় : ০৫:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬