জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন যে সরকার টালবাহানা করে জুলাই সনদকে এড়িয়ে যেতে চাইছে। তিনি বলেন, গণভোটের নির্দেশনা অনুযায়ী অবিলম্বে সাংবিধানিক সংস্কার কাউন্সিল গঠন করতে হবে এবং এ নিয়ে কোনো ছলচাতুরী দেশবাসী মেনে নেবে না।
শনিবার (৯ মে) দুপুরে গুলশানে একটি হোটেলে ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন যে জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে সাংবিধানিক সংস্কার সম্পন্ন হতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা গণভোটের পক্ষে প্রচারণা চালালেও ক্ষমতায় আসার পর তারা এর বিরোধিতা করছে, যা জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করে। গণভোটের রায় বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনার পাশাপাশি শান্তিপূর্ণ কর্মসূচি চলবে বলে জানান তিনি। সরকার ইতিবাচক সাড়া না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম।
রিপোর্টারের নাম 





















