ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের পাশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) তিনি ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়ে যোদ্ধাদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

সফরে ডা. শফিকুর রহমান গুরুতর আহত যোদ্ধাদের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান আহত যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে তাদের সুস্থতার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন।

চিকিৎসাধীন যোদ্ধারাও এ সময় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি অনুরোধ জানান।

জামায়াত আমিরের এই সফরে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার: শুভেন্দুকে সশরীরে অভিনন্দন জানালেন মোদি

ব্যাংককে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের পাশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০২:০৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬