ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

মেজর জেনারেল তারিক সিদ্দিকীর দুই সহযোগী ফের ৩ দিনের রিমান্ডে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় এ নিয়ে তৃতীয় দফায় তাদের রিমান্ড মঞ্জুর করা হলো। রিমান্ডপ্রাপ্তরা হলেন— তারিক সিদ্দিকীর গাড়িচালক মো. চান মিয়া এবং কেয়ারটেকার মো. মহিদুল ইসলাম।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন। এর আগে গত ১ মে ও ৫ মে পৃথক মেয়াদে তাদের রিমান্ডে নেওয়া হয়েছিল। তদন্ত সংশ্লিষ্টরা জানান, অভিযুক্তরা বিগত সরকারের প্রভাবশালী এই সামরিক উপদেষ্টার বিভিন্ন কর্মকাণ্ড এবং আর্থিক লেনদেন বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেই তথ্যের সত্যতা যাচাই এবং মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাদের পুনরায় রিমান্ডে নেওয়া প্রয়োজন ছিল।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১২ সেপ্টেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করলেও আদালত শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে বিএনপির বিশেষ নৈশভোজ, রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অংশগ্রহণ

মেজর জেনারেল তারিক সিদ্দিকীর দুই সহযোগী ফের ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৫:৩৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬