ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় তথ্য প্রকাশকারী নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার হুমকি

নেত্রকোনার মদন উপজেলায় এক ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর থেকে এক নারী চিকিৎসক দফায় দফায় প্রাণনাশের হুমকির সম্মুখীন হচ্ছেন। নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি বৃহস্পতিবার (৭ মে) সকালে মদন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে ওই চিকিৎসক উল্লেখ করেছেন যে, গত ৩০ এপ্রিল এক মা তার অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশুকে নিয়ে তার চেম্বারে আসেন। পরীক্ষা-নিরীক্ষায় শিশুটি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। পরে শিশুটির কাছ থেকে জানা যায়, স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক তাকে ধর্ষণ করেছেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্ন মোবাইল নম্বর এবং ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাকে অশ্লীল মন্তব্য, সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

চিকিৎসক আরও জানান, তিনি একজন চিকিৎসক হিসেবে সত্য তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। এরপর থেকেই তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় জিডি করেছেন এবং পুলিশকে হুমকিদাতাদের খুঁজে বের করার অনুরোধ জানিয়েছেন। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা কামনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথের চিত্রকর্ম: তুলির আঁচড়ে এক অনন্য সৃজনশীল জগৎ

শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় তথ্য প্রকাশকারী নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার হুমকি

আপডেট সময় : ১০:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬