দেশের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’-এ ভূষিত করা হয়েছে। নিউ ইয়র্কভিত্তিক সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী নাগরিক কমিটি, ইনক’ প্রথমবারের মতো এই সম্মাননা প্রবর্তন করেছে।
পুরস্কারপ্রাপ্তদের তালিকায় রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও মাহদী আমিন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়াও গণমাধ্যম ও ক্রীড়াঙ্গন থেকে বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং বাসসের প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ এই সম্মাননা পাচ্ছেন। অন্যান্যদের মধ্যে রয়েছেন ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলী, সাহিত্যিক ড. মাহবুব হাসান, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক আশরাফ কায়সার, ব্যবসায়ী নেতা ড. আবুল কাশেম হায়দার ও আবদুল হক এবং ফাতেমা বেগম।
আয়োজক সংগঠনটি জানিয়েছে, প্রতিবছর দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা গুণীজনদের এই সম্মাননা প্রদান করা হবে। মূলত প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 





















