আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, আইনজীবীদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দক্ষ আইনজীবী তৈরি করতে পারলেই বিজ্ঞ বিচারক গড়ে তোলা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (৮ মে) সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে পারলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরও সুসংহত করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এর জন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতার মান উন্নত করতে হবে এবং সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে হবে।
রিপোর্টারের নাম 



















