রাজধানীতে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স-২০২৬’ শুরু হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের সাংবাদিক, সম্পাদক, গবেষক, শিক্ষক, উন্নয়নকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধি সহ মোট ৫৪৭ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে ১০টি দেশের সাংবাদিকতা বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা অংশ নিয়েছেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে মোট ১২টি সেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্লেনারি সেশন, থিমেটিক সেশন, প্যারালাল ট্র্যাক এবং মাস্টারক্লাস অন্তর্ভুক্ত রয়েছে। আলোচনায় অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ, জবাবদিহি ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা, ডিজিটাল রূপান্তর, ডেটা জার্নালিজম, জেন্ডার সমতা এবং সাংবাদিকদের নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
সম্মেলনস্থলে তথ্য অধিকার (আরটিআই), ফ্যাক্ট চেকিং এবং মানসিক স্বাস্থ্য সহায়তা সংক্রান্ত তিনটি হেল্প ডেস্কও স্থাপন করা হয়েছে।
রিপোর্টারের নাম 


















